সূরা ১০৭
সাহায্য সহায়তা · ৭ আয়াত · মাক্কী
AI তিলাওয়াত যাচাই চালু
الماعون
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
যারা লোক দেখানোর জন্য তা করে,
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।